Jump to content

সাধারন পরিবেশ বিজ্ঞান

From Wikiversity
    প্রধান পাতা · সম্প্রদায়ের প্রবেশদ্বার · মিলনায়তন · সাহায্য      

পরিবেশের প্রতি মানুষের সম্পর্ক, উপলব্ধি এবং নীতিগুলি বোঝার জন্য পরিবেশগত অধ্যয়ন আরও বেশি করে সামাজিক বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করে। পরিবেশ প্রকৌশল প্রতিটি দিক থেকে পরিবেশগত মান উন্নত করার জন্য পরিকল্পনা এবং প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে।

পরিবেশ বিজ্ঞানীরা পৃথিবীর ভৌত, রাসায়নিক, জৈবিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলি বোঝার চেষ্টা করেন, এরপর সেই জ্ঞান ব্যবহার ক'রে বিকল্প শক্তি ব্যবস্থা, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলির মতো সমস্যাগুলি কিভাবে পৃথিবীর প্রাকৃতিক ব্যবস্থা এবং প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করছে এবং তাদের ক্ষতি করছে তা জানতে চান।

সঠিক উত্তর বাছাই

[edit]
  • নিম্নের কোনটি একটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. কয়লা
খ. পেট্রোল
গ. সূর্যের আলো
ঘ. প্রাকৃতিক গ্যাস
  • জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী?
ক. বনায়ন
খ. গ্রীষ্মকাল
গ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
ঘ. ভূমিকম্প
  • ওজোন স্তর কীভাবে পৃথিবীকে রক্ষা করে?
ক. গরম করে তোলে
খ. সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আটকে দেয়
গ. পৃথিবী ঠান্ডা রাখে
ঘ. বৃষ্টির পরিমাণ বাড়ায়