Jump to content

User:আহমেদ আযীয

From Wikiversity

কোন একদিন নিঃশব্দে চলে যাব। চলে যাব প্রখর রৌদ্রতাপে—

ফুরিয়ে যাওয়া শিশিরের মতো করে। 

সময়ের হিসেবে সেটা দিন না হয়ে রাত্রিও হতে পারে। নিয়োজিত ফেরেশতা আসবে, কানে কানে শোনাবে মৃত্যূর পরোয়ানা। হয়ত তখনো নেইনি প্রস্তুতি; দেনা-পাওনা অনেক বাকি। পকেটে পড়ে থাকবে একটাআধটা নোট ও আধুলি; পড়ে থাকবে— কোথাও যাবার অগ্রীম কেটে রাখা টিকিট এবং কাউকে দেব বলে সযত্নে আগলে রাখা- চার শব্দের লেখা চিরকুট 'ভালোবাসি' ।